সেলিনা হায়াৎ আইভী

পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী | হাইকোর্টের আদেশ

রাজনীতি বাংলাদেশ

পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

পৃথক পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত আগস্টের হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন। এর মধ্যে চারটি হত্যা মামলা ফতুল্লা থানায় দায়ের করা হয়। এসব মামলার ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ

অন্যদিকে, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়েছে সদর মডেল থানায়। আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

এর আগে গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রথমে হাইকোর্ট জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়েছিল।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *