ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ, গাজীপুর হত্যা মামলার প্রধান আসামি

শিক্ষা অপরাধ নির্বাচন
টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ, গাজীপুর হত্যা মামলার প্রধান আসামি

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা

এক তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে জানা গেছে, ওই তরুণের নাম মো. রাকিব।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি গাজীপুর জেলার একটি হত্যা মামলার আসামি। তবে অভিযোগ রয়েছে, মামলায় নাম থাকলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে বাদীপক্ষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা গেছে, রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহপাঠীদের কাছে তিনি আহমেদ রাকিব নামেই পরিচিত।

একই হত্যা মামলায় তার যমজ ভাইও আসামি।

মামলাটি দায়েরের পর থেকে তারা পলাতক থাকলেও বিভিন্ন সময় ঢাকাসহ আশপাশের এলাকায় তাদের উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দুই নারীকে দেখা যায়। তাদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে এগিয়ে যেতে দেখা যায় রাকিবকে। ঘটনার সময় ভুক্তভোগী নারীকে কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করতে শোনা যায়। তিনি জানান, পুরান ঢাকায় সাহ্‌রি খাওয়ার পর তারা টিএসসি এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে একপর্যায়ে তাদের হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি।

বুধবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে

এদিকে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কালিয়াকৈরের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় সাব্বির হোসেন নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাকে একটি বহুতল ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাকিব ও তার যমজ ভাই সাকিবকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর রাকিব, সাকিব ও সাব্বির একসঙ্গে একটি জিমে যান। পরে তারা ইউনিক টাওয়ার নামের একটি ভবনের ছাদে ওঠেন। তাদের সঙ্গে স্থানীয় দুই কিশোরও ছিল। একপর্যায়ে ওই দুই কিশোরকে মুড়ি কিনতে দোকানে পাঠানো হয়।

কিছু সময় পর কিশোররা ফিরে এসে ভবনের নিচে সাব্বিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা ছাদে গিয়ে তার কাটা নখ ও রক্তমাখা একটি অস্ত্র পড়ে থাকতে দেখে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মামলার বাদী মহিউদ্দিন আবির জানান, মামলাটি প্রথমে কালিয়াকৈর থানায় দায়ের করা হলেও পরে তা গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে কয়েক মাস আগে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হলেও এখনো আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, আসামিদের বিভিন্ন সময় প্রকাশ্যে দেখা গেলেও পুলিশকে জানানো সত্ত্বেও তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

মামলার বাদী মহিউদ্দিন আবির আরও জানান, এর আগে ডাকসু নির্বাচনের সময় রাকিবকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম–এর সঙ্গে প্রচার–প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন সময় আরও কয়েকটি স্থানে তার উপস্থিতির তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কালিয়াকৈর থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলাটির তদন্ত ডিবি পুলিশ করেছে। তাই আসামিকে গ্রেপ্তারের দায়িত্বও তাদের। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তখন থানার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গাজীপুর গোয়েন্দা পুলিশ–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ বলেন, দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে এতদিন আসামি গ্রেপ্তারে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে এখন তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান

  • টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ, গাজীপুর হত্যা মামলার প্রধান আসামি

    টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ, গাজীপুর হত্যা মামলার প্রধান আসামি

    ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা এক তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে জানা গেছে, ওই তরুণের নাম মো. রাকিব। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি গাজীপুর জেলার একটি হত্যা মামলার আসামি। তবে অভিযোগ রয়েছে, মামলায় নাম থাকলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে বাদীপক্ষ পুলিশের…


  • পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী | হাইকোর্টের আদেশ

    পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী | হাইকোর্টের আদেশ

    পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত আগস্টের হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।…


  • জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    শেখ হাসিনার শাসনামলে অতীতের নির্বাচনী সময়গুলোতে সাধারণত বাংলাদেশের বিরোধী দলগুলোকে রাজপথে তেমন সক্রিয় দেখা যায়নি। কখনো তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, আবার কখনো বিরোধী শিবিরের শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ায় আন্দোলন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি এবার একেবারেই ভিন্ন। আগামী বৃহস্পতিবারের ভোটের আগে রাজনৈতিক মাঠে সম্পূর্ণ বিপরীত এক…


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *